image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে ২০ হাজার ইয়াবা ও মদসহ আটক ৩

চন্দনাইশ প্রতিনিধি    |    ১১:৪৩, মার্চ ১, ২০২১

image

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশিয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ তালতল মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন এবং গতকাল শনিবার রাতে বরমা ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হালিম ও চন্দনাইশ থানার এসআই আবু আফসার ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে চন্দনাইশ পৌরসভাস্থ তালতল মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়।

এসময় চট্টগ্রামুখী একটি হাইলাক্স সার্ফ প্রাডো কার (নং-ঢাকা মেট্রো-ঘ-১১-৪১২৮) সিগন্যাল দিয়ে থামায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় নারায়ণগঞ্জ জেলার নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড এলাকার আবু কালামের পুত্র মো. মোক্তার হোসেন (৩১) ও ৬নং ওয়ার্ড এলাকার মোস্তাক আহমদের পুত্র মো. রিয়াজ আহাম্মেদ প্রকাশ রাজু (২৬)কে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করে পুলিশ।

এদিকে গত শনিবার রাতে উপজেলার বরমা ইউনিয়নের কালিরহাট বাজারে পুলিশদল পৃথক অভিযান চালায়। এসময় দেশীয় তৈরি ১৫ লিটার পাহাড়ি চোলাই মদসহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাইনজুড়ি মহাজনপাড়া এলাকার মৃত মানিক দেবের পুত্র জগদীশ দেব (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

ইয়াবা ও মদ উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবা ও মদসহ গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে আজ রবিবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image