শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২০:৪১, মার্চ ৪, ২০২১
চন্দনাইশে দুই হাজার চারশ পিস ইয়াবাসহ মোঃ সিহাব উদ্দিন ওরফে মুন্না (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ সিহাব উদ্দিন ওরফে মুন্না চট্টগ্রাম জেলার সিতাকুন্ড থানার বাড়বকুন্ড অলী নগর এলাকার কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি (পরিদর্শক) মো. আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চট্টগ্রামমূখী একটি পিকআপভ্যান (চট্ট মেট্টো-ন ১১-৮৭৫২) তল্লাশি করে দুই হাজার চারশো পিস ইয়াবাসহ মো. সিহাব উদ্দিন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করে। একই সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়।
ইয়াবাসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি (পরিদর্শক) মো. আব্দুল হালিম বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
Developed By Muktodhara Technology Limited