শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি | ১৯:৩২, মার্চ ৭, ২০২১
হাটহাজারীতে ইয়াবা দিয়ে অসহায় নারীকে ফাঁসানোর জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতি, মডেল থানার ৩ জন এসআই, ৩ জন কনস্টেবলসহ ৩ জন সোর্সের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে এক ভুক্তভোগী নারী এ মামলা করেন।
আসামিরা হলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান রাসেল (৩২), হাটহাজারী থানার সেকেন্ড অফিসার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান (২৫), মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল (৩৫)।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৮ জানুয়ারি ভুক্তভোগী নারী নির্যাতন দমন ট্র্যাইবু্ন্যাল ২-এ হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগীকে রাসেল হাটহাজারী গেস্ট হাউস নিয়ে যায়। সেখানে পুলিশ সদস্যরা তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। সেই মামলায় ৫ মাস কারাগারে ছিলেন ওই নারী।
বাদীনির আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইলিয়াস বলেন, ভুক্তভোগী নারীকে ছাত্রলীগের নেতা রাসেল হাটহাজারী গেস্ট হাউস নিয়ে যায়। সেখানে পুলিশ সদস্যরা তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। সেই মামলায় ৫ মাস কারাগারে ছিলেন ওই নারী। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করেছেন ভুক্তভোগী। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
Developed By Muktodhara Technology Limited