image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২৩:৪৪, মার্চ ৯, ২০২১

image

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে মো. আজিজ (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার ইসলাম মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে৷

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি ডাম্পার নিয়ে তারা কয়েকজন খেওয়াছড়ি একটি পাহাড়ে মাটি কাটতে গেলে এক পর্যায়ে উপর থেকে মাটি এসে নিচে চাপা পড়ে আজিজ। তাকে দীর্ঘক্ষণ চেষ্টা করে সেখান উদ্ধার করে কোটবাজার অরজিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মোরশেদ জানান, পাহাড় চাপা পড়ে মারা যাওয়ার বিষয়টি শুনেছি, তবে এখনো বিস্তারিত জানতে পারিনি৷



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image