image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজারের অপহৃত স্কুল ছাত্র আব্দুল্লাহ অবশেষে মুক্তিপনে মুক্ত

কক্সবাজার ব্যুরো    |    ২০:২৬, মার্চ ১০, ২০২১

image

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কের পানের ছড়া ঢালায় অপহৃত স্কুল ছাত্র মোঃ আব্দুল্লাহকে ১৬ ঘন্টা পর মুক্তিপণের টাকা নিয়ে মুক্তি দিয়েছে অপহরণকারী দল।মঙ্গলবার রাত ১১টায় ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

স্কুল ছাত্রের চাচা মৌলনা নুর মোহাম্মদ জানান, সদরের ঈদগাঁও মেহেরঘোনা গ্রামের পুর্ব পার্শ্বে জঙ্গলের ভিতর অপহরণকারীদের কথামতে নগদ ৩০ হাজার টাকা রেখে দেয়ার পর পৌণে ২ ঘন্টা পর অপহৃত মো.আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হয়।

অপহৃত মোঃ আব্দুল্লাহকে শারীরিক নির্যাতনের কারণে খুবই অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ঈদগাঁও জমজম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তার ছোট ভাই মো. ওমর ফারুখ জানান, অপহরনকারীরা প্রথমে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলেও পরে ৩০ হাজার টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে।

গত মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৭ টায় সিএনজি অটো-রিক্সা যোগে ঈদগাঁও বাজারে আসছিল স্কুল পড়ুয়া ছাত্র মো. আব্দুল্লাহ ও তার ছোট ভাই মোঃ ওমর ফারুখ একই গ্রামের অটোরিক্সা চালক নজরুল ইসলামের গাড়ীতে করে বড় বোন ছাদিকা আকতারের এনগেজমেন্ট অনুষ্টানের বাজার করতে ঈদগাঁও যাচ্ছিল। প্রতি মধ্যে রামু পানের ছড়া ঢালা এলাকায় গেলে উৎপেতে থাকা অস্ত্রধারী দুবৃত্তরা গাড়ীটি থামিয়ে তিনজনকে অপহরণ করে। কিছুক্ষণ পরে ২ জনকে ছেড়ে দেয়া হয়েছে। 

স্কুল ছাত্র মো. আব্দুল্লাহকে অপহরণ করে গহীণ বনে নিয়ে যায়। প্রায় ১৬ ঘন্টা পর অপহরণকারীদের কবল থেকে অবশেষে মুক্তিপণে মুক্ত হয়। 

মুক্তিপণে ফিরে আসা আবদুল্লাহ জানান, আমাকে চোখ বেঁধে গহীন বনের প্রায় ৩ কিঃ মিঃ দুরে নিয়ে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করেছে অপহরণকারীরা।

চিহ্নিত ডাকাতদল ও অপহরণ কারীদের গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন তিনি।

এদিকে, ঈদগড়ের জনপ্রিয় সংগীত শিল্পী জনি ও দিনমজুর মোঃ কালু ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের গুলিতে নিহত হওয়ার ৭ মাস পর সন্ত্রাসীরা আবারো সুসংগঠিত হয়ে সড়কে ডাকাতি অপহরণ শুরু করাই সড়কে যাতায়াতকারি যাত্রী ও ঈদগড় বাইশারীর প্রায় ৭০ হাজার অসহায় মানুষ শংকিত। এলাকাবাসী দ্রুত চিরুনি অভিযানের মাধ্যমে চিহ্নিত ডাকাত অপহরণকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।


কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে স্কুল ছাত্র অপহৃত : এখনও সন্ধান মিলেনি


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image