শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি | ২০:৪৬, মার্চ ১০, ২০২১
হাটহাজারী পৌরসভার কামাল পাড়ায় মারকাজুল কুরাআন ইসলামী একাডেমির এক ছাত্র কে নির্যাতনে দায়ে মাদরাসা শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মাদরাসা ছাত্র ইয়াসিন ফরহাদ(৮)।
জানা যায়,পৌরসভার কামাল পাড়ায় মারকাজুল কুরআন ইসলামী একাডেমি মাদরাসার শিক্ষক হাফেজ ইয়াহিয়া মঙ্গলবার বিকাল ৫টার সময় ছাত্র ইয়াসিন ফরহাদের জন্য মা খাবার দিয়ে চলে যাওয়ার সময় সে তার মায়ের সাথে চলে যাওয়ার জন্য চেস্টা করে। এসময় ছাত্রের মা ছেলেকে যেতে নিষেধ করে। কিন্তু সে মাদরাসায় থাকতে নারাজ। তারপর মা চলে যাওয়ার সময় সে আবার দৌড় দিয়ে মায়ের আগে পালিয়ে যাওয়ার প্রাক্কালে অভিযুক্ত শিক্ষক ছাত্র ইয়াসিন ফরহাদকে ধরে মাদরাসায় নিয়ে বেদম প্রহার করে। এমন মারধরের দৃশ্য মোবাইল ক্যামরায় ধারণ করে স্থানীয় জনৈক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেই তা মুহুত্তেই ভাইরাল হয়।
এরপর তড়িঘড়ি করে মাদরাসা শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে আজ বুধবার ভোরেই স্থায়ীভাবে বহিস্কার করে মাদরাসা কর্তৃপক্ষ ।
Developed By Muktodhara Technology Limited