শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ২০:৫৮, মার্চ ১০, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালীতে ১০০৫ পিস ইয়াবা সহ মো.হানিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বুধবার (১০ মার্চ) সকালে বোয়ালখালী উপজেলার কালাইয়ার হাট এলাকা থেকে সন্দেহ জনক হানিফকে আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
গ্রেফতারকৃত মো.হানিফ কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম মুক্তার কুল গ্রামের মৃত হাকিম আলীর ছেলে।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর হানিফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
Developed By Muktodhara Technology Limited