image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার রাশেদের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি    |    ১৯:৫২, মার্চ ১২, ২০২১

image

নিহত রাশেদ (ফাইল ছবি)

করোনার প্রভাব ছাড়তে ছাড়তে দেশের ও পরিবারের অর্থ যোগান দিতে ২১দিন আগে রাশেদ মাতৃভূমি ছেড়ে পাড়ি জমায় ওমানে। রাশেদের পারিশ্রমিকে সুন্দর সুসজ্জিত থাকে পরিবার। কিন্তু হঠাৎ আসা বিপদে বিপাকে পড়ে পরিবারে এখন শোকের ছায়া। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবক প্রবাসী মো. রাশেদ (২৬) মৃত্যু হয়েছে।

ওমান শহরের সাহাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাশেদ রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ওয়াহেদ আকবর পাড়া এলাকার মো. হাফিজুর রহমানে ছেলে। নিহতের পিতা  বলেন, তার মা কিছু টাকা পাঠানোর জন্য বলেছিল। টাকা দিতেই সে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিল। পথে সড়ক দুর্ঘটনার মুখে তার মৃত্যু হয়।

ওমানে তার সহকর্মী মো. জাহাঙ্গীর আলম জানান, গত সোমবার সন্ধ্যায় রাশেদ বাসা থেকে বেরিয়ে একটি কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। 

বৃহস্পতিবার (১১ মার্চ) তার লালানগর ইউনিয়নের ওয়াহেদ আকবর পাড়ায় গিয়ে দেখা যায়, রাশেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুত্র শোকে বার বার মুর্ছা যাচ্ছেন নিহত রাশেদের মা। পরিবারের ৩ ভাই ও ১ বোনের মধ্যে রাশেদ মেজ ছেলে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image