শিরোনাম
রাউজান প্রতিনিধি | ০০:০৩, মার্চ ১৫, ২০২১
চট্টগ্রামের রাউজানে অবৈধ দেশীয় তৈরি এলজি ও দুটি তাজা কার্তুজসহ মো. রাশেদুল আলম (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
রাউজান থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টা ৪০ মিনিটের সময় ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিন্নি বটতল মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় একটি দেশীয় তৈরি একনলা বিশিষ্ট এলজি ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত আসামি এলাকার প্রয়াত আবুল বশরের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একটি অস্ত্র ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, সন্ত্রাসী মো. রাশেদুল আলম হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী।
Developed By Muktodhara Technology Limited