শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি | ০০:১৩, মার্চ ১৫, ২০২১
সাতকানিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী।
রবিবার (১৪ মার্চ) উপজেলার মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ মিজান সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকার নুরুল হুদার ছেলে। নগরের জহুর হকার্স মার্কেটে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জানা গেছে, সকালে বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। কাজ সেরে পদুয়া থেকে সাতকানিয়ায় ফিরছিলেন। মিঠাদিঘী এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি সিএনজি গতিরোধ করে। ওই সিএনজিতে ৪ থেকে ৫ জন মুখে কালো কাপড় বাঁধা অজ্ঞাত ব্যক্তি ছিল। তাদের মধ্যে একজন বাঁ হাতে গুলি করে ৫০ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মিঠাদীঘিতে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কিন্তু প্রত্যক্ষদর্শী পাওয়া না যাওয়াতে তদন্তে বিঘ্ন ঘটছে। আমরা বিষয়টি দেখছি। এ পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি,অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited