শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ০০:০৩, মার্চ ১৯, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালীতে জায়েদ সারোয়ার আলম মিশকাত নামের ৯ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটানোর অভিযোগে হাফেজ মো. কাউছার (২১) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
(১৮ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় অভিযুক্ত এ শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে পুলিশ বোয়ালখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত হাফেজ মো. কাউছার বাঁশখালী উপজেলার বইলছড়ি ইউনিয়নের গজারার বাড়ির আলী আকবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান , বোয়ালখালীর পৌরসভার, পূর্ব গোমদন্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার প্রবাসী মুনছুর আলমের শিশু সন্তানটিকে কোরআনের হাফেজ বানাতে বোয়ালখালীর পৌরসভার, পূর্ব গোমদন্ডী নুরীয়া সিদ্দীকীয়া হেফজখানা ও মীর ছমুদা এতিমখানায় ১ বছর আগে ভর্তি করান তার অভিভাবকরা। এক বছর ধরে ওই মাদরাসায় পড়াশোনা করছে শিশুটি। (১৭ মার্চ ) বুধবার রাতে শিশুটিকে মাদরাসা শিক্ষক বেড়রক মারধর করে আহত করে। আহত মিশকাতের মা বলেন, (১৮মার্চ ) বৃহস্পতিবার দুপুরে ঘটনার খবর পেয়ে মাদরসায় ছুটে গিয়ে দেখি সন্তানের করুন অবস্থা। পরে তাকে নিয়ে আসতে চাইলে মাদ্রাসার শিক্ষকরা বাধা দেন। পরে জোর করে আমার সন্তানকে উদ্ধার করে নিয়ে আসি। এলাকাবাসীর সহযোগীতায় সন্তানকে নিয়ে বোয়ালখালী থানায় গেলে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এ শিক্ষককে গ্রেফতার করেন।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, খবর পেয়ে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. কাউছারকে (২১) আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Developed By Muktodhara Technology Limited