শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ১৮:০৪, মার্চ ১৯, ২০২১
আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় সাইফুল ইসলাম(১৮) নামে একজন নিহত ও ২ জন আহত হয়।
শুক্রবার (১৯ মার্চ) দুপুর ১২ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আসিফ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মুন্সিভিটা গ্রামের প্রবাসী আবুল কালাম আবুর পুত্র। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চন্দনাইশ থেকে মোটরসাইকেল নিয়ে দুই তরুণ-তরুণী তীব্র গতিতে পারকি সৈকতের দিকে যাচ্ছিল। তার পিছনে বেশ কয়েকটি মোটরসাইকেলও ছিল।হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে-মুছড়ে পড়ে যায়। এসময় মোটর সাইকেলে থাকা দুইজনসহ আবুল বশর (৫৫) নামে এক পথচারী প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর সোহেলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যরা হল মোটর সাইকেল আরোহী মারজান আকতার (২৪) ও পথচারী আবুল বশর (৫৫)। তাদের অবস্থা গুরতর বলে জানা যায়।
Developed By Muktodhara Technology Limited