image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

লামা হাসপাতাল কর্মচারীর ফাঁস লাগানো লাশ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি    |    ১৮:৩০, মার্চ ১৯, ২০২১

image

বান্দরবানের লামা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী শাপলু মোহরে (৩১) গলায় ফাসঁ দিয়ে হাসপাতালের ওটির ভিতরে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় তার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ নামায় হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ত্রিদিব বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে এসে তার লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করেন।

পরে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাপলু মোহরে লামা হাসপাতালের আন্ত বিভাগে ওয়ার্ড বয়ের চাকরি করত এবং লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি বউ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতো। গতরাতে শাপলু হাসপাতালে ডিউটিরত অবস্থায় এই ফাঁসের ঘটনা ঘটায়। সে বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকার হিন্দু পাড়ার সুবল মোহরের ছেলে।

নিহতের স্ত্রী আখিঁ দাশ (৩০) বলেন, গতরাত ৮টায় সামনাসামনি সর্বশেষ তার স্বামীর সাথে তার কথা হয়। তারপরে রাতে অনেকবার তার স্বামী শাপলু মোহরের নাম্বারে কল দিলে ফোন গেলেও ফোন রিসিভ হয়নি। গতরাত থেকে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল ১১টায় জানতে পারি  লামা হাসপাতালের ২য় তলায় অপারেশন থিয়েটারে (ওটিতে) তার লাশ ধূতিতে ঝুলানো অবস্থায় দেখতে কাপড় কেটে নামায় হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দিদার মেহের বলেন, খবর পেয়ে আমরা সকলে এসে বেঁচে আছে কিনা তা দেখার জন্য লাশ ধূতি কাপড় কেটে নামাই। গতরাতের কোন একসময় শাপলু মোহরে ফাঁস খায় বলে ধারণা করা হচ্ছে।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের  জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image