image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে দুর্বৃত্তের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

বাঁশখালী প্রতিনিধি    |    ১৫:৪৭, মার্চ ২০, ২০২১

image

ইনসেটে নিহত ইউপি সদস্য আবুল বশর, পাশে স্বজনদের আহজারী

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের হামলায় মু. আবুল বশর তালুকদার (৪৮) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবুল বশর চাপাছড়ি গ্রামের আবদুস ছালাম তালুকদারের ৩য় পুত্র এবং তিনি বাহারছড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় জুয়া খেলায় বাধা প্রদান করার জেরে, রাতে দোকান হতে নিজ বাড়িতে ফেরার পথে দরিয়া পুকুর পাড় এলাকায় আসলে কবরস্থানের ঝোপের  ভিতরে উঁৎপেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা এলোপাতারি দা-ছুরি দিয়ে আঘাত করে পা দুটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গুনাগরী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে শনিবার (২০ মার্চ) সকালে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি জমি থেকে তার ডান পা উদ্ধার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, ‘খুনের ঘটনায় জড়িতদের প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’
এদিকে বাঁশখালীতে সপ্তাহ না যেতে বিচ্ছিন্ন ঘটনায় সন্ত্রাসীদের হামলায় চাম্বলের ব্যবসায়ী মুহাম্মদ নুরুল ইসলাম, পুকুরিয়ার আ'লীগ নেতা ছাবের আহমদ, সর্বশেষ বাহারছড়ার সাবেক ইউপি সদস্য আবুল বশর সহ ৩জন খুন হয়েছে। এ ঘটনায় পুরো বাঁশখালী জুড়ে জনজীবনে স্বাভাবিক চলাফেরা নিয়ে আতংক বিরাজ করছে।
ক্যাপশন: ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image