image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

চিকিৎসা সামগ্রী ও ওষুধ পাচারের দায়ে নাইক্ষ্যংছড়িতে রাঙ্গামাটির দুই যুবক আটক

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৭:১৪, মার্চ ২০, ২০২১

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলো ক্যাসিংনু মারমা (২৬) ও উত্তয়াইং মারমা (৪০)। তারা দুজন রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পুনর্বাসন পাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকা থেকে এসব ঔষধ সামগ্রী উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশীয় তৈরী ঔষধ ও চিকিৎসা সামগ্রী অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাঙ্গামাটি হতে জীপ গাড়ী যোগে বৈদ্যছড়া হয়ে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই অপরাধীকে আটক ও তাদের ব্যবহৃত টয়োটা জিপ গাড়ি থেকে ১৫ প্রকার দেশীয় তৈরি বিভিন্ন প্রকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ওষুধের মূল্য ১লক্ষ ৮০হাজার টাকা। 

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, বিজিবি কর্তৃক আটককৃত দুই আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করছে বিজিবি।

এদিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image