শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ১৭:৪০, মার্চ ২১, ২০২১
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎতের তারে স্পৃষ্ট হয়ে মু. কাইছার উদ্দিন (২২) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (২১ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার জলদী দক্ষিণ আস্করিয়া পাড়া পুরান বাজার জোড় পুকুর পাড় সংলগ্ন এলাকায়।
নিহত মু. কাইছার উদ্দিন বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়্যদ বাহার উল্লাহ পাড়া এলাকার মনজুর আহমদের পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার দক্ষিন দক্ষিণ আস্করিয়া এলাকায় অবস্থিত হাফেজিয়া দারসুল কুরঅান হেফজখানা ও এতিমখানা মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্টান আজ রোববার। ওই মাহফিল উপলক্ষে সকালে গাছে উঠে মাইক বাঁধতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎতের তার জড়িয়ে পড়লে ঘাটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নিহত কাইছারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, 'উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ আস্করিয়া এলাকায় একটি মাদরাসার বার্ষিক মাহফিলে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কাইছার উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।'
রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ থানা মর্গের হেফাজতে আছে।
Developed By Muktodhara Technology Limited