image

আজ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজারে করোনা সংক্রমণ রোধে অভিযান : ২০ মামলা, জরিমানা আদায়

কক্সবাজার ব্যুরো    |    ১৭:৪৪, মার্চ ২১, ২০২১

image

কক্সবাজারেও দ্বিতীয় দফায় কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণবৃদ্ধি রোধে মাস্কপরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২১ মার্চ) সকালের দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোনসহ শহরের বিভিন্ন পর্যটন স্থানে করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান পরিচালনা করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আমিন আল পারভেজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা, সৈয়দ মুরাদ ইসলাম ও মোঃ ইমরান জাহিদ খান। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে কক্সবাজারের জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ৩৯ আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা।

অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক পরিধান না করায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার অপরাধে ২০টি মামলায় ৯৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

২০ মামলার মধ্যে ১৯টি স্বাস্থ্যবিধি সংক্রান্ত আইনে ও ১টি অন্য আইনে। সেখানে ব্যক্তি ১৮জন, প্রতিষ্ঠান ২টি।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ অামিন অাল পারভেজ বলেন, সম্প্রতি করোনা সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ হার যেন বৃদ্ধি পেতে না পারে সে জন্য স্বাস্থ্যবিধি মানাতে এই অভিযান চালানো হয়েছে। ঘরের বাইরে সর্বত্র অবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করার জন্য অাহ্বান করেন তিনি।

কক্সবাজার যেহেতু পর্যটন জেলা এবংবাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকেই এখানে পর্যটকের আগমন ঘটে। এজন্য এখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়টি অন্যান্য জেলার তুলনায় অধিকতর গুরুত্বপূর্ণ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image