image

আজ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে পেটের ভেতর ৭৪০পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-৩

মিরসরাই প্রতিনিধি    |    ২০:৪৬, মার্চ ২১, ২০২১

image

পেটের ভেতর করে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশী করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল নুরুল হকের পুত্র শাহজাহান (২০), ইয়াকুব আলীর পুত্র হামিদুল হক (৩৩), আবদুস শুক্কুরের পুত্র শাহ পরান (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা। এসময় শাহজাহানের পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি জানা যায়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এসআই রাজিব পোদ্দার, এএসআই আনোয়ার ও এএসআই শিমুলসহ মিরসরাই থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদীফকিরহাট এলাকায় এনা পরিবহনের ঢাকাগামী একটি বাসে তল্লাশী করে। এসময় তিনজন যাত্রী বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজনের পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করলে স্থানীয় একটি ক্লিনিকে তাদের এক্সরে করানো হয়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ মত তাদেরকে পানি খাওয়ানোর পর উঠানো-বসানো ও হাটাচলা করালে গ্রেপ্তারকৃত শাহজাহানের পায়ুপথ দিয়ে ধীরে ধীরে ১৫ টি পোটলায় অভিনব কৌশলে পেটের ভেতরে থাকা ইয়াবার প্যাকেট বের হয়। যেখানে গননা করে ৭৪০ পিচ ইয়াবা পাওয়া যায়। এএসআই আনোয়ারের লিখিত এজাহারের ভিত্তিতে মিরসরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image