image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

উখিয়ার বালুখালি ক্যাম্পে অগ্নিকান্ডে আহত শতাধিক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ০০:১৩, মার্চ ২৩, ২০২১

image

উখিয়ার বালুখালি ক্যাম্প ৮-ই, ডব্লিউ ও ক্যাম্প ৯ এবং ১১-১২ তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে রোহিঙ্গাদের হাজারের অধিক, ঝুপড়ী ঘর,দোকানপাট পুড়ে ছাই হয়ে যায় বলে রোহিঙ্গা মোঃ আবদুল গণি জানিয়েছেন।তিনি আরো জানান,রোহিঙ্গারা প্রাণ বাচাঁতে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্রে চলে যাচ্ছে।

সোমবার (২২ মার্চ) বিকাল আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের সুত্রপাতের সঠিক তথ্য জানা না গেলেও এতে ২শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতা ডাঃ ফয়সাল আনোয়ার।

তিনি আরো বলেন,শুধু মাত্র বালুখালী বলীবাজার মার্কেটের ক্ষয়ক্ষতি হয়েছে শত কোটি টাকার।

অগ্নিকান্ডের সময় রোহিঙ্গারা প্রাণ বাচাঁতে এদিক ওদিক ছুটাছুটি করতে গিয়ে প্রায় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন।আহত রোহিঙ্গাদের  উখিয়া হাসপাতাল ও রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত বিভিন্ন এনজিওর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত কক্সবাজার -টেকনাফ সড়কের বালুখালী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

এ রিপোর্ট লেখাকালীন সময় সন্ধ্যা ৬টার দিকে ও রোহিঙ্গা ক্যাম্পে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

এ ব্যাপারে জানতে চেয়ে উখিয়া নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রোহিঙ্গা নেতা মোঃ নুর জানান, আগুন নিয়ন্ত্রন করতে আইনশৃংখলা বাহিনী হেলিকপ্টারের সহযোগীতা চেয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image