শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৭:০৭, মার্চ ২৩, ২০২১
লোহাগাড়ায় সোমবার ৬ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো মোঃ আলী ও ক্যাচিংমং।
পুলিশ জানায়, লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মো: আলী (৪৫) ও ক্যাচিংমং মারমা (২৮) কে গ্রেফতার করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।মঙ্গলবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited