image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

চাঁদাবাজির অভিযোগে মিরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি    |    ০০:৫০, মার্চ ২৪, ২০২১

image

চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক (২৮)। তার বাড়ি মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী এলাকার মনির আহাম্মদ মুক্তার বাড়ী। ফারুক ওই এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ। এদিকে ফারুক গ্রেফতার হওয়ায় মায়ানী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ।

জানা গেছে, ফারুকের বিরুদ্ধে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের ব্যবসায়ী ফজলুল করিমের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ নিয়ে মিরসরাই থানায় ফারুকের বিরুদ্ধে মামলা করেন তিনি।

মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নুরের ছাপা নয়ন বলেন, এলাকায় ফারুকের বিরুদ্ধে চাঁদার জন্য হুমকি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কথা বলার সাহস পেতেন না। সর্বশেষ এলাকার এক ব্যবসায়ীর করা মামলায় তাকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুুলিশ।

মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী বলেন, ফারুক একজন শীর্ষ সন্ত্রাসী। একসময় ছাত্রলীগ করতো। এলাকার একজন ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার কারণে তিনি গ্রেফতার হয়েছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ফারুকের বিরুদ্ধে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image