শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২৩:৫৫, মার্চ ৩০, ২০২১
চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. সামাদ নামে ১ বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০মার্চ) দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আধারমানিক গ্রামের রওশন তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পড়ে যায় শিশু সামাদ। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াপাড়া পথের হাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।
নিহত শিশু সামাদ ওই এলাকার আলাউদ্দিনের ছেলে।
পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, আমার এলাকার ৫নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited