image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নির্মানাধীন ভবনের এ্যাংগেল’র আঘাতে জাবি ছাত্র নিহত

ঢাকা ব্যুরো    |    ২২:৫৮, অক্টোবর ২৬, ২০১৮

image

ছবি-প্রতীকি

রাজধানীর ধানমন্ডি ৫/এ নম্বর রোডে মেডিনোভা গলিতে নির্মানাধীন ভবন থেকে মাথায় লোহার এ্যাংগেল পরে মাহমুদ বিন আশরাফ (২২) নামের এক ছাত্র নিহত হয়েছেন।  সে  জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন ১ম বর্ষের ছাত্র ছিল। এই ঘটনায় ইখতেদার ইভান (২২) নামের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় আশরাফকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।  

মৃত আশরাফ মেহেরপুর সদর উপজেলার আশরাফুল আলমের ছেলে।শুক্রবারই  সে মেহেরপুর থেকে ঢাকার ধানমন্ডি সেন্ট্রাল রোডে ফুফুর বাসায় উঠে। আগামীকাল ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল।  মৃত আশরাফের বন্ধু  মেহেদী হাসান জানান , সন্ধ্যায় তারা ১০/১২জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা  ট্রান্সফরমার বিষ্ফোরিত হয়ে পাশের নির্মানাধীন ভবন থেকে লোহার এ্যাংগেল দুজনের মাথায় পরে গুরুতর আহত হয়।

পরে আশরাফকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং আহত ইভান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশুনা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এবং বিষয়টি ধানমন্ডি থানায় অবহিত করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image