image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

ফুলছড়িতে সন্ত্রাসী হামলায় বিট কর্মকর্তাসহ আহত-৩

কক্সবাজার ব্যুরো    |    ২৩:২১, এপ্রিল ২, ২০২১

image

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন ফুলছড়ি বনবিটের সংরক্ষিত বনের ২০১৮-২০১৯ সনের দ্বিতীয় আর্বতের স্বল্পমেয়াদী বাগান এলাকায় টহলে গেলে সশস্ত্র দখলবাজ চক্র বনকর্মীদের উপর হামলা চালায়। এতে আহত হয়েছে বনবিট কর্মকর্তাসহ তিনজন বনকর্মী।

এসময় বনবিট কর্মকর্তা ফারুক আহমেদ বাবুলসহ স্টাফদের আধ ঘন্টা আবরোদ্ধ করে রাখেন বনভুমি দখলবাজ চক্র। ২ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটেছে। 

জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ফুলছড়ি বনবিট কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল ও স্টাফদের সাথে নিয়ে ২০১৮-২০১৯ সনের দ্বিতীয় আর্বতের স্বল্পমেয়াদী বাগান এলাকায় টহলে যান। এসময় বনভুমি দখলবাজ উত্তর নাপিতখালী এলাকার
ইউসুপ আলী (সাবেক মেম্বার) ছেলে নুরুল আবসার, মো. এহেচান, মোক্তার আহম্মদের ছেলে আবছার কামাল, ইউসুফ আলীর ছেলে মো.ইউনুচ প্রকাশ পুরা সহ ১০/১২ জন সশস্ত্র বনভূমির জবরদখলকারী তাদের উপর হামলা চালায়। এতে আহত হন বিট কর্মকর্তা ফারুক আহমেদ বাবুলসহ ৩ জন বনকর্মী।

আহত বিট কর্মকর্তা ফারুক বাবুল বলেন, টহলে গেলেই বনভুমি জবরদখলকারী কর্মীদেরকে অবরুদ্ধ করে রাখে, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিক ভাবে আহত করেন।

তিনি আরও জানান, উক্ত স্বল্পমেয়াদী বাগান এলাকায় আর কোনদিন না যাওয়ার জন্য হুমকি দেয়া হয়। সেখানে টহলে গেলে প্রাণনাশের হুমকি সহ নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয়া হয়। এছাড়াও ঘটনাটির ব্যাপারে এবং জবরদখলের ব্যাপারে কোন মামলা করলে এবং সাংবাদিকদের বিষয়টি জানালে তাহলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তার মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image