image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

স্বাস্থ্যবিধি উপেক্ষিত : রাউজানে ৮হাজার টাকা জরিমানা আদায়

রাউজান প্রতিনিধি    |    ১৯:৩২, এপ্রিল ৩, ২০২১

image

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মাঠে নেমেছে রাউজান উপজেলা প্রশাসন। শনিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার গহিরায় স্বাস্থ্যবিধি মনিটরিং করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এসময় তিনি স্বাস্থ্যবিধি অমান্য করায় সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ১৮ দফার নির্দেশনার পর এবার সাত দিনের লকডাউন দিতে যাচ্ছে সরকার। আগামী ৫ এপ্রিল সোমবার থেকে ১২ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা। এরআগে শুক্রবার (২ এপ্রিল) জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামে সন্ধ্যা ৬ টার পর থেকে সকাল ৬ টা পর্যন্ত প্রতিদিন ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরণের দোকান, রেস্টুরেন্ট, মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। 

শনিবার (০৩ এপ্রিল) রাউজান পৌরসভার গহিরা এলাকার স্বাস্থ্যবিধি মনিটরিং করে স্বাস্থ্যবিধি অমন্যাকরাীদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রাউজান থানা পুলিশ সচেতনতামূলক মাইকিং করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image