শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৯, এপ্রিল ৪, ২০২১
হালকা তথা সস্তা ডিভাইস ব্যবহার করে চট্টগ্রামে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরির ঘটনায় ৩ অপরাধীকে গ্রেপ্তার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) পুলিশী অভিযানে গ্রেপ্তার হওযা তিন যুবক হলেন আগ্রাবাদ এলাকার নাজির আহম্মদের ছেলে মো. ইমরান (৩৪), জালালাবাদ ওয়ার্লেস এলাকার ফিরোজ গাজীর ছেলে সোহাগ গাজী (২৪) এবং ভোলা সদরের বেপারী বাড়ির মোজাম্মেল হকের ছেলে মো. ইয়ামিন (২৩)।
এসময় তাদের কাছ থেকে বিদ্যুৎ চুরির একটি ডিভাইস ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
জানা যায়, এই চোর চক্র চুরির জন্য বানায় আজব এক ডিভাইস। যা তারের সাথে লাগিয়ে এমন এক সিস্টেম করা হয় যার মাধ্যমে মিটারে টাকা শেষ হয়ে গেলেও বিদ্যুৎ থাকবে সচল। এ ডিভাইস ব্যবহার করে আবার অনেকে বাইপাস লাইন টেনে থাকে। এটাকে সংশ্লিষ্ট দপ্তর বিদ্যুৎ চুরির একটি “বাইপাস সার্জারি’ নাম দিয়েছেন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বেশ কিছুদিন ধরে এ চক্রটি অনুমোদনহীন বিশেষ ডিভাইস (হ্যান্ড হ্যান্ডলিং ইউনিট এবং অপটিক্যাল পোর্ট ব্যবহার করে প্রি-পেইড মিটারের টোকেন জেনারেট করে মিটারের লক ওপেন করে। যার ফলে মিটারে টাকা না থাকলেও মিটার সচল থাকবে এবং বিদ্যুৎ চলবে। আবার অবৈধ এসব মিটার দিয়ে বাইপাস করেও বিদ্যুৎ চালানো যাবে। এতেও কোনো রকম টাকা রিচার্জ করার প্রোয়োজন হয়না।এতে একটি অসাধু শ্রেনী সাময়িক সুবিধা পেলেও বঞ্চিত হচ্ছে নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকরা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাকলিয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল হক জানান, গত বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে কালামিয়া বাজার এলাকার রবি টাওয়ারের বৈদ্যুতিক মিটারে অবৈধ লাইন স্থাপন করার সময় বিদ্যুৎ অফিসের বিশেষ টিম তিনজন ব্যক্তিকে হাতেনাতে ধরেন এবং বাকলিয়া থানায় সোপর্দ করেন। এরপর তাদের থেকে বেরিয়ে আসে পুরো ঘটনা।
আরো জানা গেছে, নগরীতে বিভিন্ন কৌশলে বিদ্যুতের পোল ও মিটারে চুরি করে বেশ কয়েকটি চক্র। বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, নিউ মার্কেট, আন্দরকিল্লা, আঁতুরার ডিপু, আগ্রাবাদ, ষোলশহর, অক্সিজেন, বাকলিয়ার শাহ আমানত ব্রিজ এলাকা, চাক্তাই, ইপিজেড, কাটগড়, সল্টগোলা, বড়পোল, অলংকার, সিটিগেইটসহ বেশ কয়েকটি জনবহুল এলাকার ফুটপাতের হকারদের নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে বিদ্যুৎ সরবরাহ করছে এই অসাধু চক্রগুলো।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা নানামুখী তৎপরতা চালাচ্ছে। প্রতারণা এড়াতে বিদ্যুৎ গ্রাহকগণকে যে কোনো সেবা গ্রহণের জন্য সরাসরি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একইসাথে প্রতারকদের চিহ্নিত করে আমাদেরকে জানানোর জন্যও অনুরোধ করছি।বিদ্যুৎ বিভাগ থাকবে সারাক্ষণ জনগনের পাশে।অসাধু,চোর চক্র,দালালের সহযোগিতা নেয়া বন্ধ করতে হবে।আমরা সচেতন হলেই এগিয়ে যাবে দেশ।
এদিকে গৃপ্তার হওয়া তিন যুবকের বিরুদ্ধে বাকলিয়া থানায় বিদ্যুৎ আইনে মামলা দেয়া হয়েছে। বাকলিয়া বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আব্দুল জলিল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
Developed By Muktodhara Technology Limited