image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে বাঁশের সাঁকোয় পারাপার : পড়ে গিয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি    |    ১৬:২৮, এপ্রিল ৬, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশের সাঁকো দিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ২টার সময় সাঁকো থেকে পানিতে পড়ে মু. শাহাদাত মিয়া (৬) নামে মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব-পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বড় পাড়া কবরস্থান সড়কের বাঁশের সাঁকো সংলগ্ন এলাকায়।

নিহত শিশুশিক্ষার্থী পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব-পুঁইছড়ি নতুন পাড়া ৪ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল গফুরের ছেলে। সে স্থানীয় তালিমুল কোরআন ও নুরানী মাদরাসায় শিশুশ্রেনীতে পড়ে।

স্থানীয় তালিমুল কোরআন ও নুরানী মাদরাসার প্রধান শিক্ষক মাও. মুহাম্মদ শফি বলেন, 'প্রতিদিনের মতো শাহাদাত মিয়া বাড়ি থেকে মাদরাসায় আসার সময় বড় পাড়া কবরস্থান সড়কের উপর দিয়ে বাঁশের সাঁকো পার করতে গিয়ে অসতর্কতাবশত ডোবায় পড়ে গেলে তার সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে ডোবা থেকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয়রা বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।'

স্থানীয় মু. হাবীব জানায়, 'বড় পাড়া কবরস্থান সড়কে বর্ষার সময় পানি চলাচলের জন্য কালবার্ট বসানো হয়েছে। একসময় কালবার্ট সংলগ্ন সড়কের বড় একটা অংশ ভেঙ্গে যাওয়ায় সড়কেই চলাচলের জন্য বাঁশের সাঁকো বসানো হয়। আজ পর্যন্ত ভাঙ্গা সড়কটি মেরামতে কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। সড়ক সংস্কার করে পুণঃকালবার্ট স্থাপন না করলে ওই শিশুশিক্ষার্থীর মতো আরো অনেকের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে অাশংকা প্রকাশ করেন তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image