image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

রাউজান প্রতিনিধি    |    ১৭:০৬, এপ্রিল ৬, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ীতে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটা ও সূর্যসেন চত্বরে এই অভিযান চালানো হয়। দুইঘন্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় হোটেল মালিক শংকরকে এক হাজার টাকা, জীপ চালক ফরহাদকে এক হাজার টাকা, লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালক নয়ন ও হৃদয় বড়ুয়াকে দুই হাজার টাকা, অতিরিক্ত পণ্য বোঝাই করায় জীপ চালক ছবুরকে এক হাজার টাকা এবং সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ী রাখায় রাসেলকে বিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image