image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

পাওনা টাকা চাওয়ায় রাঙ্গামাটিতে গৃহবধু খুন

রাউজান প্রতিনিধি    |    ১৮:১১, এপ্রিল ৬, ২০২১

image

নিহত শাহানা আকতার (ফাইল ছবি)

চট্টগ্রামের রাউজানের শাহানা আকতার (২৮) নামে এক গৃহবধূকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মনাইর টেকনামক এলাকার পাহাড় থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহত শাহানা আকতার রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া গ্রামের মান্নান উল্লাহ সিকদার বাড়ির হাছি মিয়া সিকদারের মেয়ে ও রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা এলাকার শমসেন নগরের গুচ্ছ গ্রামের মো. সাঈদুল আলমের স্ত্রী।

কাউখালি থানার পুলিশ পরিদর্শক মহিউল ইসলাম বলেন, নিহত শাহানা আকতারের সঙ্গে তার শ্বশুর বাড়ির প্রতিবেশী সুজন বড়ুয়ার স্ত্রীর সাথে বোন ডাকাডাকি হয়। পরে শাহানা আকতারের কাছ থেকে সুজন বড়ুয়া ৩০ হাজার টাকা ধার নেয়। এই লেনদেন ধরে সুজন বড়ুয়ার সাথে বিরোধ চলে আসছিল।  শাহানা আকতারকে মুমুর্ষ অবস্থায় উদ্ধারের সময় সুজন বড়ুয়া তাকে পাহাড়ে নিয়ে গেছে বলে জানিয়েছিল। নিহত শাহানা আকতারের গলায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এসব আঘাত করতে পারে বলে ধারণা পুলিশের।

নিহত শাহানার পরিবারের দাবি, রবিবার রাতে সে তার শ্বশুরালয়ে ছিল, কোন এক সময় তাকে নিয়ে গেছে। পাহাড়ে শাহানা আকতারকে মুমুর্ষ অবস্থায় দেখতে পায় দুই উপজাতী ছেলে। এসময় তারা শাহানার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। দুই উপজাতির কাছে সুজন বড়ুয়া তাকে পাহাড়ে নিয়ে গেছে উল্লেখ করে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির ঠিকানা বলেন। পরে ওই দুই উপজাতী পুলিশ ও স্বজনদের খবর দিলে পুলিশ ও স্বজনরা উপস্থিত হয়ে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বিষয়টি স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মো.সাঈদুল ইসলামকে আটক করা হয়েছে। এদিকে সজন বড়ুয়া পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছে পুলিশ পরিদর্শক মহিবুল ইসলাম। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৩ বছর আগে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার হাছি মিয়া সিকদারের মেয়ে নিহত শাহানা আকতারের সঙ্গে রাউজান উপজেলা সদর ইউনিয়নের শমসেন নগরের গুচ্ছ গ্রামের মো. সুলতান আহমেদের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image