image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

ফটিকছড়িতে মাটি কাটতে গিয়ে শ্রমিক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি    |    ১৬:০৫, এপ্রিল ৯, ২০২১

image

ফটিকছড়ির হালদা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় মুহাম্মদ সাকেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ভূজপুর সুয়াবিল ইউনিয়নের এক্কুলিয়া হালদা নদীর চরে এঘটনা ঘটে।

নিহত যুবক পেশায় মাটি কাটার শ্রমিক। সে লালমাটি হাজী আব্দুল করিম সওঃ বাড়ীর মৃত বেলাল এর পুত্র।

সূত্র জানায়, নিহত সাকেল মাটি কেটে ট্রলি গাড়ি ভরে দিচ্ছিল। মাটি নিয়ে ট্রলি চলি যায়। সে মাটি কাটার সময় উপর থেকে মাটি ভেঙ্গে পড়ে তার গায়ের উপর। সে মাটি চাপা পড়ে থাকে। পরে ট্রলিতে থাকা শ্রমিকরা এসে তাকে মাটি খুড়ে উদ্ধার করে। পরে ভুজপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, হালদা নদীর সিসি ব্লক ও ভেড়ী বাঁধের ভিতরে অবৈধভাবে প্রায় ২০/২৫ টি স্থানে কতিপয় সিন্ডিকেট মাটি ও বালি কেটে পাচার করছে দীর্ঘ দিন যাবৎ। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফলাফল আসেনি বরং অভিযোগ করে সিন্ডিকেটের রোষানলে পড়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় জুলফিকার, রহমত, জাফর, কালামসহ অনেকে।

এ ব্যাপারে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ বলেন, মাটি চোর, বালি চোর গুলোকে বার বার ধরে দিয়েছি। মোবাইলকোর্টে জরিমানা দিয়ে তারা আবার এসে একি কাজ করেছে। এবার আর ছাড় নেই। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে। যত সিন্ডিকেট আছে কাউকে ছাড় দেয়া হবে না।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image