শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১২:০৯, এপ্রিল ১০, ২০২১
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ তাহরি পাড়া এলাকায় এ হত্যাকান্ড সংঘটিত হয়। হত্যার পর ব্যবসায়ী স্বামীর লাশটি পুকুরে ফেলে দিয়েছে স্ত্রী লিমা আক্তার।
নিহত জয়নাল মধ্যম মাহমুদাবাদের মৃত ইসলামের পুত্র। পারিবারিক কলহের জেরে খুন হন বলে ধারণা করা হলেও স্ত্রীর পরকীয়া এ খুনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
নিহত জয়নালের বোন সাবিনা ইয়াছমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার টার মধ্যে এ খুন হতে পারে। মৃত জয়নালের বউয়ের সাথে পাশ্ববর্তী শাহাবুদ্দিনের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ কাইয়ুমের সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছে। পরকীয়ার বিষয়ে গত কয়েক দিন ধরে সামাজিকভাবে শালিশী বৈঠকও হয়। শেষবারের মতো শালিশী বৈঠকের একদিন পরে এ হত্যাকান্ডটি ঘটে।
এব্যাপারে সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন জানান, হত্যাকান্ডের অভিযোগে নিহতের স্ত্রী লিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরকিয়ার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
Developed By Muktodhara Technology Limited