শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি | ২৩:০৩, এপ্রিল ১০, ২০২১
চট্টগ্রাম ফটিকছড়িতে পুকুরে ডুবে মোহাম্মদ অভি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার জাফতনগর জাহানপুর এলাকার লতিফ বাড়ির প্রবাসী মোহাম্মদ রহিমুল্লাহর ছেলে।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে লতিফ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ডাক্তার শফিউল আজম বলেন, ‘শিশু অভি বাড়ির সামনে পুকুর পাশে খেলা করছিল। খেলা করার কোনো এক সময় পুকুরে বল পড়ে যায়। পুকুর থেকে বল তুলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে ডুবে মারা যায়।’
Developed By Muktodhara Technology Limited