image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

এনজিও’র ঋণের বোঝা মাথায় নিয়ে আনোয়ারায় কৃষকের আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি    |    ২১:২৭, এপ্রিল ১২, ২০২১

image

পরিবারের আহাজারি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামে মহাজন ও এনজিও’র ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অরুণ বড়–য়া (৫০) নামের এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন্। রবিবার(১১ এপ্রিল) বিকালে বিষপানের পর স্বজনার চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করালে  রাতেই তার মৃত্যু হয়।

অরুণ বড়ুয়া স্থানীয় মৃত বাবু লাল বড়ুয়ার পুত্র।

সরেজমিনে সোমবার দুপুরে অরুন বড়ুয়ার বাড়ি গিয়ে জানা যায়, ৩ সন্তানের জনক অরুন বড়–য়া পেশায় একজন কৃষক। পরিবার পরিজন নিয়ে অভাব-অনটনের সংসার। তাই পরিবারের স্বচ্চলতা ফিরাতে ২কানি জমি বর্গা চাষ করে। আর খরচ যোগাতে ধারস্থ্যহন মহাজন ও এনজিও সংস্থার কাছে। এদের কাছ থেকে ঋণ নিয়ে কৃষিতে লাভবান না হওয়ায় সুদাসলে ঋণের বোঝা বাড়তে থাকে।প্রতিদিন মহাজন ও এনজিও’ সংস্থার ঋণ পরিশোধের চাপ বাড়তে থাকায় অরুন বড়ুয়া মানসিক চাপ সইতে না পেরে গত ১১ এপ্রিল রবিবার বিকালে পরিবারের অজান্তে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সোমবার দুপুরে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

পরিবারে তার ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে।

নিহত অরুন বড়ুয়ার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া(১৬) জানায়, গত সপ্তাহে তার দাদুর মৃত্যু হয়। এতে তার বাবা মানসিক ভাবে ভেঙে পড়ে। এলাকার মহাজন গিয়াস উদ্দিন ও এনজিও সংস্থা ব্রাক,প্রত্যাশা, উদ্বীপণ ও ব্যুরো বাংলাদেশের লোকজনদের ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেন।

প্রিয়ন্তী আরো জানান, এলাকার মহাজন গিয়াস উদ্দিন থেকে তার বাবা ২৬ হাজার টাকা নিলে ঐ টাকা সুদাসলে ১ লাখে দাড়ায়।

আনোয়ারা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, চাতুরী ইউনিয়নের রুদুরা গ্রামে অরুণ বড়ুয়া নামে এক ব্যক্তি মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে। তবে ঋণের ব্যাপারে কোন কিছু জানিনা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image