image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে দুই পক্ষের বিরোধে আহত-১

রাউজান প্রতিনিধি    |    ২২:৩৪, এপ্রিল ১৪, ২০২১

image

চট্টগ্রামের রাউজানের শেখ ইব্রাহিম জামে মসজিদের কমিটি ও সংস্কার কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই পক্ষ। ওই সময় বিরোধী পক্ষের গুলিতে শাহাবুদ্দীন নামে একজন আহত হন।

বুধবার দুপুর দুইটার দিকে রাউজান পৌরসভার পশ্চিম গহিরা এক নম্বর ওয়ার্ডের শেখ ইব্রাহিম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহাবুদ্দিনের বাড়ি একই এলাকায়। তাকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহাবুদ্দিনের ভাই আবদুল্লাহ আল মামুন বলেন, বেশ কিছুদিন ধরে তাদের বাড়ির পাশের মসজিদটি পারিবারিক বলে দাবি করে আসছিলেন স্থানীয় ছোট আলমগীর, ইসমাইল, ইব্রাহিম, বশর এবং শিপু। এলাকাবাসীর মতামতের ভিত্তিতে তারা মসজিদ কমিটি গঠন করার কথা বললে বিরোধ তৈরি হয়।

তিনি জানান, বুধবার ওই পক্ষ পরিবারিকভাবে মসজিদ সংস্কার করতে চাইলে তারাও কাজে অংশ নিতে যান। রাজি না হওয়ায় তারা কমিটি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন। পরে বিরোধী পক্ষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলমগীর আলীকে ফোন দেয়।

মামুন বলেন, ফোন পেয়ে কাউন্সিলর আলমগীর তার দুই ভাই রাশেদ আলী ও এরশাদ আলীকে নিয়ে গিয়ে তাদের দিকে গুলি ছুড়েন। এতে তার ভাই শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন।

গুলি করার বিষয়টি অস্বীকার করে কাউন্সিলর আলমগীর জানান, গত অক্টোবরে তার বাবা আলী আজম মসজিদ কমিটির সভাপতি থাকা অবস্থায় মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে মসজিদটির দায়িত্ব দেন।

তিনি বলেন, এলাকার কিছু মানুষ মসজিদটি দখল করার চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার রাতে তারাবীহ নামাজ পড়ার সময় গরমে কষ্ট হওয়া এবং মসজিদের প্রবেশ পথ ছোট হওয়ায় তারা সংস্কারের উদ্যোগ নেন।

তিনি দাবি করেন, বুধবার মসজিদটির প্রবেশ পথ, এসি, বিদ্যুৎ ও টাইলসের কাজের জন্য কিছু শ্রমিক নিয়োগ দেয়া হয়। কিন্তু দুপুরে স্থানীয় মামুন, শাহাবুদ্দিন ও রিদোয়ান মসজিদের কাজ বন্ধ করতে চাইলে স্থানীয়রা তাদের গণপিটুনি দেন। এ সময় কোনো গুলি করার ঘটনা ঘটেনি।

ছবিতে অস্ত্র হাতে একজনকে দেখা গেছে জানিয়ে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘ওই সময় কাউকে অস্ত্র হাতে দেখিনি।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন  বলেন, ‘পশ্চিম গহিরায় একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, দুপুর দুইটার পর গুলিবিদ্ধ শাহাবুদ্দীনকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image