image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে পাহাড়ে লেবু আনতে গিয়ে বন্য হাতির থাবায় বৃদ্ধা নিহত

বাঁশখালী প্রতিনিধি    |    ১৫:১৩, এপ্রিল ১৬, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নুর আয়েশা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৭টার সময় নিজের বাগান থেকে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত আয়েশা বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলদী অভয়ারণ্য বীট কর্মকর্তা কবির উদ্দিন বলেন, শুক্রবার সকালে নিজের লেবু বাগান থেকে লেবু আনতে যাওয়ার পথে লোকালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে নুর আয়েশা নামের বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মু. সাইদুজ্জামান চৌধুরী নিহত নুর আয়েশার দাফন কাজ সম্পন্ন করার জন্য প্রাথমিকভাবে নিহতের পরিবারকে নগদে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। পরবর্তীতে নিহতের পরিবারকে সরকারীভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image