image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোয়ালখালীতে বসতবাড়ি দখল চেষ্টা

বোয়ালখালী প্রতিনিধি    |    ২০:০২, এপ্রিল ১৬, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতে মামলা চলমান থাকার পরও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের রহিম উল্লাহ সিকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় মৃত আবু বক্কর সিকদারের ছেলে মো.আবু জাফর বাদি বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের রহিম উল্লাহ সিকদার বাড়ির মৃত আবু বক্কর সিকদারের ছেলে মো.আবু জাফরের সাথে পৈত্রিক জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বিরোধের জেরধরে আবু জাফরের একভাই মো.আবু মুছা চট্টগ্রামের পটিয়া সহকারি জজ চৌকি আদালতে ৬৪/২০০৬ইং নং মামলা দায়ের করেন। মামলার আলোকে সবাই মিলে আপোষমতে জায়গা-জমি পরিমাপ করে বন্টন করা হয় এবং একটি সোলেনামা দিয়ে মামলাটি নিষ্পত্তি করা হয়। যাহার আদেশ নং-১১, তারিখ-০৩/২০১৫ইং।

পরবর্তীতে উক্ত বন্টনকৃত জায়গা বিবাদীরা জোরপূর্বক দখলে নিতে চাইলে চট্টগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিচ মামলা নং-৭০১, তারিখ-১৮/০৪/২০১৭ইং দায়ের করা হলে মামলাটি বর্তমানে চলমান রয়েছে। বারবার জায়গা জোরপূর্বক বিবাদীরা দখলে নিতে চাইলে মো. আবু জাফর চট্টগ্রামের পটিয়া ‘বোয়ালখালী সহকারী জজ আদালত’ এ স্থায়ী নিষেধাজ্ঞা পাওয়ার লক্ষ্যে মামলা নং-১৩৬/২০১৮ইং দায়ের করেন। মামলাটিও বর্তমানে বিচারাধীন আছে।

পরপর দুইটি মামলা আদালতে চলমান থাকার পরও অদ্য ১৫এপ্রিল দুপুরে বসতবাড়িতে ভাঙচুর চালায় বিবাদীরা। এসময় জাফরের সীমানা দেওয়ালের টিন, খুঁটি, বাঁশ, ঘেরাবেড়া ভেঙ্গে ফেলে। খবর পেয়ে আবু জাফর ও তার ছেলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে বিবাদীরা জাফর ও তার ছেলে মোহাম্মদ ফরহাদকে অকথ্যা ভাষায় গালিগালাজ করে ও মারধর করতে তেড়ে আসে এবং ভবিষ্যতে জায়গায় গেলে জাফর ও তার পরিবারকে প্রাণে মেরে লাশ গুম করবে বলেও হুমকি দেয় বিবাদীরা।

এঘটনায় মো.আবু জাফর বাদী হয়ে আবু তালেব, সাকিবুল ইসলাম, মোহাম্মদ জীবন, মোহাম্মদ মোরশেদ, আবু তাহের ও ছকিনা খাতুনকে বিবাদী করে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, উপজেলার পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের রহিম উল্লাহ সিকদার বাড়ির মৃত আবু বক্কর সিকদারের ছেলে মো.আবু জাফরের বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে বসত বাড়িতে ভাঙচুরের অভিযোগে একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image