image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

উখিয়ায় আপন মা ও সৎপিতার হাতে ৪ বছরের শিশু খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২৩:৩৬, এপ্রিল ১৬, ২০২১

image

কক্সবাজারের উখিয়ায় মা ও সৎপিতার হাতে সুমা আক্তার নামক এক ৪ বছরের শিশু খুন হয়েছে। এ ঘটনার পর সৎপিতা ও মা পলাতক রয়েছে। নিহত সুমা আক্তার সাতকানিয়ার আলী আকবর ও বুলবুল আক্তারের কন্যা শিশু বলে ধারনা করছে স্থানীয়রা।আলী আকবর নিহত সুমা আক্তারের সৎপিতা।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের কাঠালিয়া গ্রামের সাবেক মেম্বার মেহের আলীর দোচালা টিনের কলনীর ২ নং রুমের ভিতরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা কলনীর রুমের ভিতর শিশুটির মৃতদেহ দেখলে সাথে সাথে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল উখিয়া থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আলী আকবর ও বুলবুল আক্তার কলনীতে এসেছে মাত্র ১২ দিন মত হচ্ছে। তাদের নাম ছাড়া আর কোন পরিচয় জানা নেই। শিশুটি বৃহস্পতিবার রাতে যেকোন সময়ে শ্বাস বন্ধ করে খুন করে ভোর বেলায় মা বাবা দুজনেই পালিয়েছে বলে ধারনা স্থানীয়দের।

মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image