image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে দূর্ঘটনায় আহত হওয়ার সপ্তাহ পরে ১ জনের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৩:০৩, এপ্রিল ১৭, ২০২১

image

নিহত আব্দুর রহিম (ফাইল ছবি)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী এলাকার আবদুর রহিম (৩২) নামে এক যুবক মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছে।

১৫ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত আবদুর রহিমের এক আত্মীয় রমজান আলী খান জানান, পূর্ব দোহাজারী বাবু খান বাড়ির আবদুর রহিম গত শনিবার (১০ এপ্রিল) অপর এক জনের মোটর সাইকেল নিয়ে তার এক বন্ধুকে সাথে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। এসময় তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার আধার মানিক দরগা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা দুজন মোটর সাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কেরানীহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সে মারা যায়। নিহত আবদুর রহিম পূর্ব দোহাজারী এলাকার বদিউর রহমানের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ বছরের ১ শিশু কন্যা ও ১ বছরের ১ শিশু পুত্র রেখে যান। শুক্রবার (১৬ এপ্রিল) নামাজে জানাজা শেষে তাকে পূর্ব দোহাজারীস্থ কবরস্থানে দাফন করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image