শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২১:০৬, এপ্রিল ১৭, ২০২১
চলমান লকডাউনে জনগণকে সচেতন ও আইন প্রয়োগে চট্টগ্রাম নগরজুড়ে চলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৪১ মামলা ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ যথাক্রমে মোঃ সোহেল রানা নগরীর পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ এলাকায়, এহসান মুরাদ পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায়, মুহাম্মদ ইনামুল হাছান পাহাড়তলী হালিশহর আকবরশাহ এলাকায়, মাসুমা জান্নাত নগরীর পাঁচলাইশ বাকলিয়া ও চকবাজার এলাকায়, মোঃ রাজিব হোসেন নগরীর পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায়, ফাহমিদা আফরোজ নগরীর খুলশী বায়েজিদ ও চান্দগাও এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটগণ জণসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ করেন।
Developed By Muktodhara Technology Limited