শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১৮:৫৪, এপ্রিল ১৮, ২০২১
সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়ার ভাগিনা ও সীতাকুণ্ড তাঁতীলীগের সহ সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভূঁইয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
ঘটনায় আহত তাঁতী লীগ নেতা ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাগিনা জাবেদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে শনিবার (১৭এপ্রিল) সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন বলে একটি কপি প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাছে পাঠিয়েছেন।
মামলা ও আহত সূত্রে জানা যায়, গত ১৩ দিন আগে মাটি কাটার জন্য আমজাদ নামের একজনের কাছ থেকে তাঁতী লীগ নেতা জাবেদ ভুঁইয়া একটি ড্রেজার ভাড়া নেন। কিন্তু আবুল মনসুরের নেতৃত্বে সাইফুল, আমজাদ হোসেন, শামীম, সাগরসহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ড্রাইভার সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডেজারটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে জাবেদ ভুঁইয়া মাটি কাটার ড্রেজারটির জন্য ঐ দিন রাত ১০টার সময় তাদের কাছে গেলে উল্লেখিত অভিযুক্ত সন্ত্রাসীরা তাকে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে স্থানীয়রা আহত জাবেদ ভুঁইয়াকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
সীতাকুণ্ড থানার এস আই হারুন বলেন, মামলাটি এখনো রেকর্ড হয়নি। রেকর্ড হওয়ার প্রস্তুতি চলছে।
Developed By Muktodhara Technology Limited