শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২০:১৯, এপ্রিল ২২, ২০২১
সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় চট্টগ্রামের চন্দনাইশে ৭জন দোকানিকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার খানহাট এলাকায় ছিদ্দিক বাছুরা মার্কেটে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
এ ব্যাপারে দৈনিক অধিকারকে তিনি বলেন, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। প্রজ্ঞাপনের নিষেধাজ্ঞা অমান্য করে যারা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরিমানা করা দোকানের মধ্যে জামা-কাপড়, স্বর্ণ ও জুতার দোকান রয়েছে। জরিমানা করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited