শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৬:১১, এপ্রিল ২৩, ২০২১
চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে মো. নুরুল আলম চৌধুরী (৫৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার ছিটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নুরুল আলম চৌধুরী উপজেলার কদলপুর ইউনিয়নের মৃত নুরুচ্ছাফা চৌধুরীর পুত্র।
নিহতের স্বজনরা জানান, ‘সকালে পশ্চিম লেলাংগারা থেকে হাটহাজারীতে যাওয়ার জন্য রওনা হন নুরুল আলম। পৌরসভার ছিটিয়াপাড়ায় যাত্রীবাহী সিএনজিটি উল্টে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘রাউজানে যাত্রীবাহী সিএনজি উল্টে গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে আনা হয়। তবে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে জরুরি বিভাগে রাখা আছে।’
Developed By Muktodhara Technology Limited