image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় সহোদরসহ সাংবাদিক আহত

চন্দনাইশ প্রতিনিধি    |    ০১:৫৬, এপ্রিল ২৭, ২০২১

image

চন্দনাইশে চলাচলের রাস্তা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় এক সাংবাদিক ও তার ভাই আহত হয়েছেন।

আহতরা হলেন দৈনিক ইত্তেফাকের চন্দনাইশ সংবাদদাতা আবু তোরাব চৌধুরী (৫০) ও তার ছোট ভাই ইয়াহিয়া চৌধুরী (৪৫)।

রবিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বরমা ইউনিয়নের পাঠানদণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত ইয়াহিয়া চৌধুরী বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে সাংবাদিক আবু তোরাব চৌধুরী ও তার ভাই ইয়াহিয়া চৌধুরীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদেরকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দনাইশ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ঘটনার দিন রাতেই ইয়াহিয়া চৌধুরী বাদি হয়ে ৩ জনকে আসামী করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সাংবাদিক ও তার ভাইয়ের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দ। তারা হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image