image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে ভুয়া চিকিৎসক আটক, জরিমানা 

মিরসরাই প্রতিনিধি    |    ২০:০৫, এপ্রিল ২৭, ২০২১

image

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় এক ভুয়া চিকিৎসককে আটকের পর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ওই চিকিৎসকের নাম বিশ্বজিৎ ধর বিশু। সে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত হারাধন ধরের পুত্র। সে ২০১৫ সাল থেকে বারইয়ারহাট পৌরসভার রামগড় রোড়ের মেসার্স নিউ সুলতানা ফার্মেসীতে চিকিৎসা দিয়ে আসছিল। সে নিজেকে মেডিসিন ও গাইনীতে প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবী করে আসছে। সোমবার রাতে ওই ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মিরসরাই উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশু ধরের অপচিকিৎসার শিকার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ফাজিলপুর এলাকার মৃত চান্দু মিয়ার পুত্র সত্তোরর্ধ হেঞ্জু মিয়া হার্টের রোগী। তিনি সর্বশেষ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ, কার্ডিওলজি কনসালটেন্ট মোহাম্মদ আয়ুবের চিকিৎসা নিয়ে আসছেন। চলমান লকডাউনে পরিবহণ সমস্যার কারণে ফেনী থেকে চিকিৎসা নেওয়া কিছুটা কষ্টসাধ্য হওয়ায় বারইয়ারহাটে ডা. এমএ মাজেদের চিকিৎসা নেওয়ার জন্য আসেন মেসার্স নিউ সুলতানা ফার্মেসীতে। তখন ডা. এমএ মাজেদের অনুপস্থিতিতে ওই হার্টের রোগীকে জ্বর ও ম্যালেরিয়ার ওষুধ লিখে দেয় ভুয়া চিকিৎসক বিশু ধর এবং রোগ সংশ্লিষ্ট নয় এমন একটি পরীক্ষা করার জন্য বারইয়ারহাট এনসিউর মেডিল্যাবে পাঠান। পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পূর্বে ওই রোগীকে দেওয়া ওষুধের প্রথম ডোজ সেবনের পরপর ওই রোগী অজ্ঞান হয়ে যায়। এরপর রোগীর পরিবার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের কাছে বিচার চাইলে স্থানীয়রা আটক করে ভুয়া চিকিৎসক বিশু ধরকে বারইয়ারহাট পৌরসভা কার্যালয়ে নিয়ে যান। এসময় মেয়র মিরসরাই উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাকে বিষয়টি জানান। পওে সোমবার রাতে তিনি পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে বিশ্বজিৎ ধর বিশুকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বিশ্বজিত ধরের বিষয়টি আমাকে অবহিত করলে অভিযোগের ভিত্তিতে মেডিক্যালের ডেন্টাল কাউন্সিল আইন ২০২ এর ২৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়, যার মামলা নম্বর ১১৭। 

বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বিশু ধরের মত আরো অনকে চিকিৎসক আডালে আবডালে থাকতে পারে তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। মানুষের জীবন নিয়ে খেলা করা কোন অপচিকিৎসকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এমন অসাধু চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবো।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image