শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:৪২, এপ্রিল ২৯, ২০২১
চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম মো. ইকবাল (২৮)। সে নোয়াখালী জেলার কাশিপুর হাজী বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।
আজ (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ঘটণা ঘটে।
ইকবালের ভাতিজা ফখরুল ইসলাম জানান, রাউজানের গহিরা এলাকায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনে রংয়ের কাজ করছিলেন ইকবাল। সন্ধ্যার দিকে তিনি দুই তলা থেকে নিচে পড়ে যান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সন্ধ্যার দিকে রাউজান থেকে ইকবাল নামের এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
Developed By Muktodhara Technology Limited