image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

টেকনাফ শামলাপুরে সাংবাদিক জাফর আলমের মা ও স্ত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কক্সবাজার ব্যুরো    |    ২১:৪৮, এপ্রিল ২৯, ২০২১

image

কক্সবাজারে টেকনাফ বাহারছড়া শামলাপুরে সাংবাদিক জাফর আলমের মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ইফতার চলাকালিন সময় বসতবাড়ীতে ডুকে এঘটনা ঘটেছে।

আহতদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের সময় বাহারছড়া শামলাপুর পুরানপাড়ার মৃত আবদু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম প্রকাশ ডেবিট এর নেতৃত্বে ১০/১২ জন দুবৃত্ত দা, ছুরি, লাঠি ও কিরিচ এলোপাতাড়ি হামলা চালায়।

এসময় দুবৃত্তরা ধারালো দা ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় জাফর আলমের মা বিধবা মেহের খাতুন (৬০) ও জাফর আলমের স্ত্রী তছলিমা সোলতানা নিশী (২৬) কে। এসময় ছৈয়দ করিম প্রকাশ ডেবিটের ছেলে বেলাল, জাকের, জয়নাল, ছৈয়দ করিমের স্ত্রী মরিয়ম খাতুন, জাকির হোসনের স্ত্রী মুন্নি, বেলালের স্ত্রী হাসিনা ও কিছু রোহিঙ্গা ও টেকনাফের কিছু ইয়াবা কারবারী হামলায় অংশ নেন।

সাংবাদিক জাফর আলম বলেন, ইফতারের সময় আমি বাড়ীতে ছিলাম না। দুর্বৃত্তরা ঘরের ভেতর ডুকে, দা, ছুরি, লম্বা কিরিচ দিয়ে মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। ঘটনাটি বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করা হয়েছে। 

দৈনিক আজকের সংবাদ, আগামী নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি ও নিউজ কক্সবাজার ডটকম এর সিনিয়র করেসপনডেন্ট, ইংরেজি দৈনিক দ্য ডেইলি ইন্ডাস্ট্রি সাবেক কক্সবাজার জেলা প্রতিনিধি, টেকনাফ বাহারছড়া শামলাপুরের সাংবাদিক জাফর আলমের মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image