image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

কুতুবদিয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২১:৫৫, এপ্রিল ২৯, ২০২১

image

কুতুবদিয়ায় প্রতিপক্ষের হামলায় সিরাজদৌল্লাহ (৫৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করিয়েছে।

বুধবার রাতে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় জয়নালের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

ব্যবসায়ী সিরাজদ্দৌল্লাহ একই গ্রামের সাজেদ উল্লাহর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদ্দৌল্লাহ জয়নালের দোকানে বসে গল্প করছিলেন এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার আবদু শুক্কুর তার তিন পুত্র আমির হামজা, ওমর হামজা, মোঃ হাসান, মোহাম্মদ হোছাইনের পুত্র মোরশেদ ও খোরশেদ তার উপর হামলা চালায়। তাকে লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।

আহত সিরাজদৌল্লার বড় ভাই মোঃ আলম জানান, হামলাকারীদের সাথে তার পারিবাকি বিরোধ চলে আসছে। আবদু শুক্কুর তার তিন পুত্র আমির হামজা, ওমর হামজা, মোঃ হাসান, মোহাম্মদ হোছাইনের পুত্র মোরশেদ ও খোরশেদ এ হামলা চালায়, তাকে আহত করে সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগের মধ্যে নগদ টাকা গুরুত্বপূর্ন কাগজ পত্র ছিল। তিনি আরও জানান হামলাকারিদের বিরোদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ব্যবসায়ী সিরাজদৌল্লাহর উপর হামলা হয়েছে, বিষয়টি কুতুবদিয়া থানা পুলিশকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image