image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালী সরকারী অ্যাম্বুলেন্সের চালক

অ্যাম্বুলেন্সে মারলেন ভাড়া, হলেন বাঁশখালী ছাড়া

বাঁশখালী প্রতিনিধি    |    ২০:০৬, এপ্রিল ৩০, ২০২১

image

ফাইল ছবি

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মো. আলমগীরকে সরকারী অ্যাম্বুলেন্সে সাধারণ যাত্রী পরিবহণের অভিযোগে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। মো. আলমগীর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দেড় যুগ ধরে অ্যাম্বুলেন্স চালকের দায়িত্বে ছিলেন।

সূত্রে জানা যায়, মো. আলমগীর গত বৃহস্পতিবার এক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছিয়ে দেওয়ার পর বাঁশখালীতে ফেরার পথে নিউ মার্কেট এলাকা থেকে যাত্রী তুলে। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিওসহ ছড়িয়ে পড়লে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওটি জেলা সিভিল সার্জন ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নজরে আসে। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বিষয়টি সম্পর্কে অবগত হলে গত ২৫ এপ্রিলের ঘটনার সত্যতা যাচাই করে এম্বুলেন্স চালক মু. আলমগীরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন।

তাছাড়া বিগত সময়ে গাড়ীর চাকা নষ্ট হয়ে পড়া, গাড়ীর ইঞ্জিল নষ্ট, ছুটিতে আছেন এমন অজুহাত দেখিয়ে মুমূর্ষু রোগীদের সরকারী অ্যাম্বুলেন্সের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগও ছিল এ চালকের বিরুদ্ধে। সর্বশেষ সাধারণ যাত্রী পরিবহণের অভিযোগ প্রমাণিত হলে তাকে বদলি করা হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বদলির বিষয়ে নিশ্চিত করে বলেন, 'সরকারী অ্যাম্বুলেন্সে সাধারণ যাত্রী পরিবহণের অভিযোগে তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।' তিনি আরও বলেন, 'ওই অ্যাম্বুলেন্স চালকের হিসাব-নিকাশ বুঝিয়ে দেওয়ার পর পটিয়ায় যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image