image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম অস্ত্র ও তিন সহযোগীসহ গ্রেফতার

কক্সবাজার ব্যুরো    |    ২১:২৭, মে ১, ২০২১

image

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় ‘মোস্টওয়ান্টেড’ আসামি সাদ্দাম (২৫) কে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় তার তিন সহযোগিকেও গ্রেফতার হয়। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী অস্ত্র, কার্তুজ, মোবাইল সেট, কিরিচ ও রামদা ।

শনিবার (১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউস সিকদারপাড়া মাটিয়া তলীস্থ শ্বশুরবাড়িতে কক্সবাজার জেলা ডিবি পুলিশ, সদর মডেল থানা ও জেলা পুলিশের টিম বিশেষ অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম অভিযানে সত্যতা জানান।

তিনি জানান, সন্ত্রাসী সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০ টি নিয়মিত মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পর্যটন শহরের ক্রাইমজোন খ্যাত রুমালিয়ারছড়ার পাহাড়ি এলাকা, বাঁচার মিয়ার ঘোনা, তারাবনিয়ার ছড়া, সমিতি বাজার, লাইটহাউস পাড়া, মাটিয়ার তলী, বিজিবি ক্যাম্প, সাত্তার ঘোনা ও কারাগারের পেছনের এলাকা নিয়ন্ত্রণ করতো কয়েকটি অপরাধীচক্র। চিহ্নিত ইয়াবাকারবারী ও জেল ফেরত আসামীরা এলাকায় নতুন করে সংগঠিত হয়। গড়ে তুলে স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী। একের পর এক ঘটিয়ে আসছে অপরাধ কর্মকাণ্ড। 

এলাকাবাসীর তথ্য মতে, সন্ত্রাসী সাদ্দামের বাহিনীতে ১২ জনের একটি সক্রিয় টিম রয়েছে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আরো জানান, ১ মে শনিবার ভোরে তিন সন্ত্রাসিকে গ্রেফতার করা হয়েছে। অন্যতম আসামি সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতার সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এডিশনাল এসপি মো.রফিক।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image