image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজারে পথশিশুকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার-৩

কক্সবাজার ব্যুরো    |    ২১:৩৯, মে ১, ২০২১

image

কক্সবাজার শহরে ১১ বছর বয়সী এক পথশিশু গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 

আটকরা হলো- কক্সবাজারের পেকুয়া গোয়াখালীর মৃত কামাল হোসেনের ছেলে মো. আরিফ (২৭), আব্দুস শুক্কুরের ছেলে মো.জুয়েল (১৮) ও টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রশিদের ছেলে মো. রাশেদ (২২)।

কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ৩০ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন বোটানিক্যাল গার্ডেন এলাকায় ১১ বছরের পথশিশু (নাম গোপন রাখা হলো) গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পথশিশুদের কল্যাণমূলক সংগঠন নতুন জীবনের সদস্য জোবাইর হোসেন (৩১) কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়। 

এসপি আরও জানান, প্রাথমিক তদন্তে এই জঘন্য ঘটনায় আটককৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা নং- রুজু করা হয়েছে।

ভিকটিমকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের সঙ্গে সাক্ষাৎ এবং তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

উল্লেখ্য, বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিকটিম শিশুটি ভাসমান অবস্থায় কক্সবাজার শহরে ঘোরাফেরা করত।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image